আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কনকাকাফে বাংলাদেশি সুলিভানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

কনকাকাফে বাংলাদেশি সুলিভানের ইতিহাস

কনকাকাফে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। গত বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্স ফোর্স এফসির বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ইতিহাসগড়া পারফরম্যান্স উপহার দেন ১৬ বছর বয়সি এই মিডফিল্ডার। ৭-০ গোলে জয়ের ম্যাচে ফিলাডেলফিয়ার সিনিয়র দলের হয়ে প্রথমবার খেলতে নেমেই জোড়া গোল করেন সুলিভান।

বিজ্ঞাপন

পাশাপাশি দুটি অ্যাসিস্টও রয়েছে তার। ফলে দুই লেগ মিলে ১২-০ গোলে এগিয়ে থেকে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করল ফিলাডেলফিয়া। প্রথম গোলেই ইতিহাসের পাতায় নাম লেখালেন সুলিভান। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ আমেরিকান গোলদাতা হয়েছেন এই উদীয়মান ফুটবলার। সুলিভান মায়ের সূত্রে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত। তার মায়ের নাম হেইকে। সুলিভানের নানি সুলতানা আলম বাংলাদেশি।

১৪ বছর বয়সে ঘরের ক্লাবের সঙ্গে চুক্তির পর থেকে সুলিভানের রেকর্ড গড়া শুরু। গত ১৭ জুলাই ফিলাডেলফিয়ার হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আমেরিকান ফুটবলে নাম তুলেন সুলিভান। এবার ১৬ বছর, চার মাস ও ২৯ দিন বয়সে গোল করে আরেকটি ইতিহাস গড়লেন এই ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...