দুই পাকিস্তানি ওপেনার ৮ বলে আউট

দুই পাকিস্তানি ওপেনার ৮ বলে আউট

সিরিজের প্রথম ম্যাচে টস জয়ী পাকিস্তান অধিনায়ক হাসিমুখেই জানালেন, ‘আমরা ব্যাটিং করবো।’ তবে পাকিস্তানের ব্যাটিং পর্বের শুরুতেই যা ঘটলো তাতে পাকিস্তান অধিনায়ক সালমান আগার হাসি উড়ে গেল। প্রথম দুই ওভারেই নেই দুই উইকেট। দুই ওপেনার আউট। মাহেদি হাসানের করা ম্যাচের তৃতীয় বলেই পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব আউট। ব্যাটের কানায় বল লেগে সহজ ক্যাচ উঠলো। ফলো থ্রুতে ক্যাচ ধরলেন মাহেদি। সেটা ছিল তার খেলা প্রথম বল। প্রথম বলেই শূন্য রানে আইয়ুব আউট। পরের ওভারেই শরিফুল বাংলাদেশ শিবিরে হাসি নিয়ে এলেন। আরেক ইনফর্ম ওপেনার ফখর জামান এলবি। ৪ বল খেলে মাত্র ১ রান নিয়ে ফিরলেন জামান। প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারানো পাকিস্তানের স্কোরবোর্ডে রান তখন মাত্র ৫।

বিজ্ঞাপন

শুরুতেই চড়ে বসার সুযোগ পায় বাংলাদেশ। তবে দুই মিডলঅর্ডার মোহাম্মদ হারিস ও অধিনায়ক সালমান আগা আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান। বিশেষ করে মোহাম্মদ হারিস একটু বেশিই মারমুখী ছিলেন। নিজের প্রথম ১২ বলে তার রান ছিল ২২। ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় আসে তার এই রান। প্রথম ওভারে ৪ রানে ১ উইকেট পাওয়া শরিফুল তার দ্বিতীয় ওভারে খরচা গুনেন ১৬ রানের। ৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪৩ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন