‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল) টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বাতিল হয়েছিল। ভারতের একাধিক ক্রিকেটার খেলতে না চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পেহেলগামকাণ্ডের জেরে সরে দাঁড়ান ভারতীয় ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
তবে এবার সেমিফাইনালেও মুখোমুখি হচ্ছে চিরবৈরী দুই প্রতিবেশী। কিন্তু আজ সেই ম্যাচ হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে ম্যাচের বিরোধিতা করে ভারতের একটি স্পন্সরকারী সংস্থা নিজেদের সরিয়ে নিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

