বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সিলেট বিভাগের আওতাধীন জেলা কমিটি গঠনের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন জি কে গউছ। গত ২৯ জুলাই সংগঠনের আহ্বায়ক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বার্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছর বাংলাদেশের সকল উপজেলা, জেলা বিভাগের ক্রীড়াঙ্গনে বড় শূন্যতার সৃষ্টি হয়। এ শূন্যতা পূরণের লক্ষ্যে দেশের সকল দক্ষ ক্রীড়া সংগঠকদের নিয়ে বাংলাদেশ জেলা ও বিভানি গীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে।
এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগের সকল জেলা কমিটি গঠন করার জন্য কমিটি গঠন করা হয়েছে। উল্লেখিত কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় নির্দদেশনা বা সুপারিশ প্রদানের জন্য জি কে গউছকে সিলেট বিভাগের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব অপর্ন করা হয়েছে। এবার সিলেটের ক্রীড়ায় নতুন ভূমিকায় দেখা যাবে গউছকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

