হেরে অপেক্ষা বাড়ল যুবাদের

হেরে অপেক্ষা বাড়ল যুবাদের

৬ ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের কাছে ২৭ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল সফরকারী দলের। হেরে সিরিজ শুরুর পর টানা ৩ জয় তুলে নেয় আজিজুল হাকিম তামিমের দল।

আগামী ৮ মে সিরিজের ষষ্ঠ তথা শেষ একদিনের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সিরিজ জিতলে চাইলে সে ম্যাচে জিততেই হবে নাভিদ নাওয়াজের শিষ্যদের। অন্যদিকে হারলে ৩-৩ সমতায় সিরিজ শেষ করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ব্যাটিং ব্যর্থতায় পঞ্চম ওয়ানডে হেরেছে বাংলাদেশ। অতিথিদের দারুণ বোলিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে পারেনি শ্রীলঙ্কা। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে ১৯৬ রানের সংগ্রহ পায় তারা। জবাবে ১৬৯ রানে গুটিয়ে যায় অতিথিরা। সর্বোচ্চ ৩৭ রান করেন সামিউন বশির। ৩২ রান আসে মোহাম্মদ আব্দুল্লাহ’র ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে চামুদিথা ও মাথুলান তিনটি করে উইকেট নেন।

এর আগে শ্রীলঙ্কার হয়ে ৫১ রানের ইনিংস খেলেন আধহাম হিলমি। ৪২ রান এনে দেন ভিমাথ দিনসারা। বাংলাদেশের হয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন বশির। এছাড়া ফারহান শাহরিয়ার, রিজন হোসেন ও সাদ ইসলাম নে দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল: ১৯৬/১০ (৪২.৩ ওভার); হিলমি ৫১, দিনসারা ৪২; সামিউন ৩/৩৫

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ১৬৯/১০ (৪৫ ওভার); সামিউন ৩৭, আব্দুল্লাহ ৩২; মাথুলান ৩/২৬

ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল ২৭ রানে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন