বিব্রতকর রেকর্ডে ৭৭ রানের পরাজয় বাংলাদেশের

২২: ২০, জুলাই ২

৫ রানে ৭ উইকেট হারিয়ে বিব্রতকর পরাজয়

৫ রানে ৭ উইকেট হারিয়ে বিব্রতকর পরাজয়

লক্ষ্য ২৪৫, ৫০ ওভার তথা ৩০০ বলে এই রান করা বেশ সহজ। তবে এই সহজ কাজটাই কঠিন করে ফেলল বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান তুলেও মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৩৫.৫ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে গেল মেহেদি হাসান মিরাজের দল। পরাজয় ৭৭ রানে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

বাংলাদেশের এই ৫ রানে ৭ উইকেট ওয়ানডের ইতিহাসে দ্রুততম ৭ উইকেট পতনের দিক দিয়ে সবচেয়ে বিব্রতকর রেকর্ড। এর আগে ওয়ানডেতে যুক্তরাষ্ট্রের (নেপালের বিপক্ষে, ২০২০ সালে) ৮ রানে ৭ উইকেট হারানোই ছিল এই ফরম্যাটে দ্রুততম ৭ উইকেট হারানোর ঘটনা।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। একপর্যায়ে ১ উইকেটে ১০০ রান তুলে ফেলে বাংলাদেশ। জয় তখন মনে হচ্ছিল হাতের নাগালে। ঠিক তখনই শুরু বাংলাদেশের বিব্রতকর ব্যাটিং। ৫ রানেই ৭ উইকেট উধাও!

নাজমুল হোসেন শান্তর রান আউট দিয়ে শুরু, এরপর একে একে বিদায় নেন লিটন, তানজীদ, তাওহীদ, মিরাজ, তানজিম ও তাসকিন। শেষদিকে চেষ্টা করেছিলেন জাকের আলী অনিক। ফিফটিও করেছিলেন। তবে দীর্ঘ পথ পাড়ি দিতে পারলেন না। তিনি ৫১ রানে ফিরতেই গুটিয়ে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩টি উইকেট নেন কামিন্দু মেন্ডিস। ১টি উইকেট পান আসিথা ফার্নান্দো ও মহেশ থিকশানা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪/১০ (আসালঙ্কা ১০৬, কুসল ৪৫; তাসকিন ৪/৪৭, তানজিম ৩/৪৫)

বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৬৭/১০ (তানজিদ ৬২, জাকের ৫১; হাসারাঙ্গা ৪/১০, কামিন্দু ৪/১৯)

ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী

২১: ৫৮, জুলাই ২

বাংলাদেশের দেড়শ

বাংলাদেশের দেড়শ

বাংলাদেশ: ৩২ ওভারে ১৫০/৯

শ্রীলঙ্কার স্পিনারদের ঘূর্ণি এলোমেলো হওয়া বাংলাদেশকে জেতানোর চেষ্টা করে যাচ্ছেন জাকের আলী অনিক। নবম উইকেট পতনের পরও আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছেন জাকের। তার ব্যাটিংয়ের জেরে দলীয় দেড়শ পার করেছে বাংলাদেশ।

২১: ২১, জুলাই ২

বাংলাদেশের লজ্জাজনক ব্যাটিং

বাংলাদেশের লজ্জাজনক ব্যাটিং

বাংলাদেশ: ২২ ওভারে ১০৬/৮

লঙ্কান স্পিনে দিশেহারা বাংলাদেশ। হাসারাঙ্গা-কামিন্দুরা স্রেফ এলোমেলো করে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৫ রানে ৭ উইকেট হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। অথচ একসময় ১০০ রানে কেবল ১ উইকেট হারিয়েছিল!

২১: ০৫, জুলাই ২

এ কেমন ব্যাটিং!

এ কেমন ব্যাটিং!

বাংলাদেশ: ২০ ওভারে ১০৩/৬

একেই বোধহয় বলে কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং। ১০০ রানের সময়ও বাংলাদেশের উইকেট পতনের সংখ্যা মাত্র ১, ১০৩ রানের মাথায় উইকেটের ঘরে ১ এর জায়গায় লেখা ৬! অর্থাৎ ৩ রান তুলতেই আরো ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ!

শুরুটা হয়েছিল শান্তর রানআউট দিয়ে। এরপর লিটন দাস এসে ফিরে যান কোনো রান না করে। তার বিদায়ের ওর একই স্রোতে নিজেকে ভাসালেন তানজিদ হাসান তামিমও। ৬২ রান করে এই তরুণ ফিরে যাওয়ার পর বাংলাদেশের অবস্থা স্রেফ দিশেহারা।

ক্রিজে নামতে না নামতেই একই পথের পথিক বনে যান তাওহীদ হৃদয়। তিনি করতে পেরেছেন কেবল ১ রান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও নাম লিখিয়েছেন বিপর্যয়ের স্রোতে। হাসারাঙ্গা কামিন্দু মেন্ডিসের স্পিনে চোখেমুখে অন্ধকার দেখছে বাংলাদেশ।

২০: ৫০, জুলাই ২

দলের শতরানের মাথায় শান্তর আত্মহুতি

দলের শতরানের মাথায় শান্তর আত্মহুতি

বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১০০/২

বাংলাদেশের শতরান স্পর্শটা সুখকর হলো না। দলকে শতরানে রেখেই রান আউটের ফাঁদে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। ফাঁদ না বলে আত্মাহুতি বলা ভালো। ২৬ বলে ২৩ রান করে আউট হয়েছেন শান্ত।

বল ডিপ মিডউইকেটে ঠেলে দ্বিতীয় রান নিতে যান শান্ত। তবে পপিং ক্রিজ স্পর্শ করতে পারেননি। রত্নায়েকের থ্রো ধরে স্টাম্পে লাগিয়ে দেন কুশাল মেন্ডিস। তাতে ৭১ বলে ৭১ রানের জুটি ভেঙে গেছে।

২০: ৩৮, জুলাই ২

তানজিদের ৫০

তানজিদের ৫০

বাংলাদেশ: ১৫ ওভারে ৮৭/১

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ব্যাটিং করছেন তানজিদ হাসান তামিম। ধারাবাহিকতা বজায় রেখে বলে ফিফটি তুলে নিলেন এই তরুণ ব্যাটার। তার ৬১ বলের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কার মার। তানজিদকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শান্ত অপরাজিত আছেন ২১ রানে। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে যা দ্বিতীয়।

২০: ২০, জুলাই ২

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৬১/১

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৬১/১

বাংলাদেশ: ১০ ওভারে ৬১/১

টার্গেটের সঙ্গে পালা দিয়ে দ্রুতগতিতে রান করছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের বিদায়ের পর অন্য ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বেধেছেন নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে দলকে পাওয়ার প্লের ১০ ওভারে ৬১ রানের সংগ্রহ এনে দিয়েছেন।

২০: ১২, জুলাই ২

বাংলাদেশের পঞ্চাশ পার

বাংলাদেশের পঞ্চাশ পার

বাংলাদেশ: ৮.১ ওভারে ৫০/১

দলীয় ৫০ রান পার করেছে বাংলাদেশ। পারভেজ হোসোন ইমন বিদায় নিলেও রানরেট ধরে রেখে একই গতিতে খেলছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাতে ৮.১ ওভারে ৫০ রানের স্পর্শ করে বাংলাদেশ।

১৯: ৫৫, জুলাই ২

ইমনের বিদায়

ইমনের বিদায়

বাংলাদেশ: ৪ ওভারে ২৫/০

শ্রীলঙ্কার টার্গেটের জবাবে ভালোই ব্যাটিং করছিলেন পারভেজ হোসেন ইমন। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়ে নিজেই বিপদ ডেকে আনলেন এই ব্যাটার। আসিথা ফার্নান্দোকে উড়িয়ে মারতে গিয়ে আকাশে তুলে দেন বল। ১৩ রানে তার ক্যাচ ধরেন কুসল মেন্ডিস।

১৯: ৫১, জুলাই ২

বাংলাদেশের ভালো শুরু

বাংলাদেশ: ৪ ওভারে ২৫/০

শ্রীলঙ্কার টার্গেটের জবাবে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ৪ ওভারেই তুলেছেন ২৫ রান।

১৯: ১২, জুলাই ২

২৪৪ রানে অলআউট শ্রীলঙ্কা

২৪৪ রানে অলআউট শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪/১০

কলম্বোতে বল হাতে দাপট দেখালেন তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কার ইনিংসে শুরুর মতো শেষটাও নিজের করে দিলেন এই পেসার। শেষ ওভারে তার জোড়া আঘাতে ৪৯.২ ওভারে ২৪৪ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেছেন দলপতি চারিথ আসালঙ্কা। বাকিদের কেউ ফিফটিও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন কুসল মেন্ডিস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ৩টি উইকেট নিয়েছেন তানজিম হাসান। ১টি করে উইকেট নিয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং তানভীর ইসলাম।

১৮: ৫২, জুলাই ২

আসালঙ্কার সেঞ্চুরি

আসালঙ্কার সেঞ্চুরি

শ্রীলঙ্কা: ৪৮ ওভারে ২৩৮/৮

সেঞ্চুরির দেখা পেলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। দলের বিপর্যের মুখে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করে পাওয়া তার এই সেঞ্চুরিকে অধিনায়কোচিত বলতেই হয়। ১১৭ বলে ৬ চার ও ৪ ছক্কার মারে তিন অংকের ফিগার স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার।

দল দুই উইকেট হারিয়ে বিপদে। সেই মুহূর্তে কুসল মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধেন চারিথ আসালঙ্কা। এরপর একে একে জুটি বেঁধেছেন কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েক ও ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে। এই তিনজন বিদায় নিলেও লক্ষ্য অটল ছিলেন লঙ্কান দলপতি।

ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন আসালাঙ্কা, চারটিই পেয়েছেন আজকের ম্যাচের ভেন্যু আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সবশেষ তিন ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

১৮: ৪৫, জুলাই ২

তাসকিনের চতুর্থ উইকেট

তাসকিনের চতুর্থ উইকেট

শ্রীলঙ্কা: ৪৬ ওভারে ২২৮/৮

এক ওভারে জোড়া আঘাত করেছেন তাসকিন আহমেদ। প্রথমে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরানোর পর এক বল বাদে মহেশ থিকশানাকেও আউট করেছেন এই পেসার। ৪ বলের ব্যবধানে দুই উইকেট হারাল শ্রীলঙ্কা। তাসকিন পেলেন ম্যাচে নিজের তৃতীয় উইকেট।

১৮: ২৯, জুলাই ২

চোট পেয়ে মাঠ ছাড়লেন মোস্তাফিজ

চোট পেয়ে মাঠ ছাড়লেন মোস্তাফিজ

তানজিমের উইকেট পাওয়ার আনন্দের মাঝেই মোস্তাফিজের চোটের দুঃসংবাদ পেল বাংলাদেশ। এই পেসার রান আপ শুরু করার পর থেমে যান। পায়ে ব্যথা নিয়ে বল না করেই মাঠ ছেড়ে গেছেন তিনি।

১৮: ২৩, জুলাই ২

তানজিমের দ্বিতীয় শিকার রত্নায়েকে

শ্রীলঙ্কা: ৪১ ওভারে ১৯৪/৬

তানজিম হাসান সাকিব বেশ ভালো বোলিং করে যাচ্ছিলেন। শুরুর উইকেট এনে দিয়েছেন তিনি। ধারাবাহিকতা বজায় রেখে ব্যক্তিগত দ্বিতীয় উইকেটও তুলে নিলেন এই পেশার। মিলন রত্নায়েকের সঙ্গে আসালঙ্কার জুটি জমে উঠতেই তানজিমের আঘাত। ১৪০ কিলোমিটার গতির বলে উড়িয়ে দেন স্টাম্পের বেলস। শ্রীলঙ্কা হারায় তাদের ষষ্ঠ উইকেট।

১৮: ০৩, জুলাই ২

পথের কাটা আসালঙ্কা, সরাবে কে?

পথের কাটা আসালঙ্কা, সরাবে কে?

শ্রীলঙ্কা: ৩৭ ওভারে ১৭৫/৫

শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা পথের কাটা হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের সামনে। তাকে কেউ ডিঙিয়ে যেতে পারছেন না, না পারছেন সরাতে। একপ্রান্ত আগলে রেখে ফিফটি করে সেঞ্চুরির দিকে ধাবিত হচ্ছেন লঙ্কান দলপতি। সত্তরের ওপরে রান করে সামনে এগোচ্ছেন তিনি। তাকে বিদায় করতে না পারলে শ্রীলঙ্কার বড় স্কোর নিশ্চিত। আসালঙ্কাকে সরাবে কে?

১৭: ৪৭, জুলাই ২

শান্তর বাজিমাত

শান্তর বাজিমাত

শ্রীলঙ্কা: ৩৩ ওভারে ১৫৬/৫

লিয়ানাগেকে নিয়ে দারুণ ব্যাটিং করছিলেন আসালঙ্কা। দলকে দেড়শর দিকে নিয়ে যাচ্ছিলেন। উপায় না দেখে পার্টটাইমার শান্তকে বোলিংয়ে আনলেন এবং বাজিতে জিতে গেলেন বাংলাদেশ অধিনায়ক। লিয়ানাগেকে লং অনে তানজিম হাসান সাকিবের ক্যাচ বানিয়ে ফেরালেন শান্ত। ২৯ বলে ৪০ রান করেন লিয়ানাগে।

১৭: ৪৩, জুলাই ২

আসালঙ্কার ব্যাটে শ্রীলঙ্কার দেড়শ পার

শ্রীলঙ্কা: ৩২ ওভারে ১৫৪/৪

অধিনায়কের মতোই ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন চারিথ আসালঙ্কা। দলের বিপর্যে কামিন্দু মেন্ডিসকে নিয়ে হাল ধরার পর এবার লিয়ানাগেকে নিয়ে এগিয়ে যাচ্ছেন লঙ্কান দলপতি। নিজে তুলে নিয়েছেন ফিফটি, সেই সঙ্গে শ্রীলঙ্কাকে পার করিয়েছেন দেড়শর ঘর। বড় সংগ্রহের পথেই যাচ্ছে লঙ্কানরা। আসালঙ্কা চলছেন সেঞ্চুরির দিকে। বাংলাদেশ কি পারবে তাকে ফেরাতে?

১৭: ১৪, জুলাই ২

আসালঙ্কার ফিফটি

আসালঙ্কার ফিফটি

শ্রীলঙ্কা: ২৬ ওভারে ১২৬/৪

ফিফটি তুলে নিয়েছেন চারিথ আসালঙ্কা। কুসল মেন্ডিসের বিদায়ে তার ফিফটিতে ভর করে এগোচ্ছে শ্রীলঙ্কা। অধিনায়ক আসালঙ্কার সঙ্গে ক্রিজে আছেন জেনিথ লিয়ালাগে।

এটি মিলিয়ে ওয়ানডেতে ১৬তম হাফ সেঞ্চুরি আসালাঙ্কার। বাংলাদেশ যে তার প্রিয় প্রতিপক্ষ সেটিরও একটি প্রমাণ পাওয়া যাবে এই ফিফটিতে। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৭ ইনিংসের ৪টিতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি।

১৭: ০৩, জুলাই ২

তানভীরের উইকেটের পর শ্রীলঙ্কার একশ

শ্রীলঙ্কা: ২৪ ওভারে ১১২/৪

তানভীর ইসলাম কুসল মেন্ডিসকে বিদায় করার পরপরই দলীয় একশ রানের ঘর পার হয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক আসালঙ্কার সঙ্গে ক্রিজে আছেন জেনিথ লিয়ালাগে।

১৬: ৪৫, জুলাই ২

বিগ ফিশ কুসলের বিদায়, তানভীরের উইকেট

বিগ ফিশ কুসলের বিদায়, তানভীরের উইকেট

শ্রীলঙ্কা: ২০ ওভারে ৯৪/৪

বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কুসল মেন্ডিস। ক্রিজে এসেই তানজিমের ১ ওভারে ১৪ রান নিয়ে পাল্টা আক্রমণ করছিলেন। এরপর আসালঙ্কাকে নিয়ে বড় জুটির ইঙ্গিত। তবে তাকে থামতে হলো, থামালেন অভিষিক্ত তানভীর ইসলাম।

আগের বলেই ব্যর্থ রিভিউ। পরের বলেই তানভীরের আরেকটি ডেলিভারী এবং আরেকবার কুসলের প্যাডে আঘাত। রিভিউ নিয়েছিলেন লঙ্কান ব্যাটার, তবে আম্পায়ার্স কল বাংলাদেশের পক্ষেই থাকে। তাতেই শেষ হয় কুসলের ৪৩ বলে ৪৫ রানের ইনিংস।

কুসল ও আসালাঙ্কার ৭৭ বলে ৬০ রানের জুটি ভেঙে ওয়ানডেতে প্রথম উইকেট পেলেন তানভীর।

১৬: ২৯, জুলাই ২

কুসল-আসালঙ্কার ৫০

কুসল-আসালঙ্কার ৫০

শ্রীলঙ্কা: ১৮ ওভারে ৮৪/৩

দ্রুত দুই ওপেনারকে হারানো শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। আসালঙ্কা ও কুসল মেন্ডিসের ব্যাটে প্রতিরোধ গড়ে পাল্টা আক্রমণ করছে লঙ্কানরা। দুজন পঞ্চাশ রানের জুটি গড়েছেন।

আসালঙ্কা ও মেন্ডিস রান তুলছেন চারের ওপর রেটে। ধীরে ধীরে বাড়ছে রানরেট। পেসার-স্পিনার দিয়ে আক্রমণ করেও উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ। এই জুটি ভাঙতে না পারলে বড় সংগ্রহের পথেই থাকবে লঙ্কানরা।

১৬: ১৪, জুলাই ২

উইকেটের খোঁজে বাংলাদেশ

উইকেটের খোঁজে বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৫ ওভারে ৬৯/৩

দ্রুত শ্রীলঙ্কার ২ উইকেট পতনের পর দারুন একটি করার পথে আছেন চারিথ আসালঙ্কা ও কুসল মেন্ডিস। দলকে পঞ্চাশের ঘর পার করে সাবলীলভাবে খেলে যাচ্ছেন এ দুজন। তাদের বিচ্ছিন্ন করতে এই জুটি ভাঙা প্রয়োজন বাংলাদেশের। উইকেটের খোঁজে থাকা বাংলাদেশের পক্ষে কে হবেন জাদুর কাঠি?

১৫: ৫৩, জুলাই ২

চাপ সামলে এগোচ্ছে শ্রীলংকা

চাপ সামলে এগোচ্ছে শ্রীলংকা

শ্রীলঙ্কা: ১০ ওভারে ৫০/৩

দ্রুত ২ উইকেট হারানোর ধাক্কা সামলে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রীলংকা দুই ব্যাটার আসালঙ্কা ও কুসল মেন্ডিস। তাদের বদৌলতে পাওয়ার প্লেতে ১০ ওভারে এত রং তুলেছে শ্রীলংকা।

ধীরে ধীরে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হচ্ছেন আসালঙ্কা ও মেন্ডিস। তাসকিন ও মেহেদী হাসান মিরাজকে দুই ছক্কায় চাপ কমানোর চেষ্টা করছেন লঙ্কান অধিনায়ক আসালঙ্কা। তাকে সঙ্গ দিচ্ছেন কুসল।

১৫: ৪১, জুলাই ২

তাসকিনের আরো এক সাফল্য

শ্রীলঙ্কা: ৮ ওভারে ৩৪/৩

এবার কামিন্দুকে ফেরালেন তাসকিন আহমেদ। তার বলে মিড অফে দাঁড়ানো মিরাজের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেছেন কামিন্দু মেন্ডিস।

১৫: ৪১, জুলাই ২

তানজিমের এক ওভারে ১৪

প্রথম দুই ওভারে ৫ রান দিয়েছিলেন তানজিম। নিয়েছিলেন ১ উইকেট। তবে এবার তার এক ওভারে ১৪ রান তুলে নিয়েছেন কুসল মেন্ডিস। নিজের তৃতীয় ওভারে এসে ১৪ রান দিয়েছেন তানজিম। প্রথম দুই বলে চার হজম করার পর পঞ্চম বলে তাঁকে ছক্কাও মেরেছেন কুশাল মেন্ডিস।

১৫: ৩০, জুলাই ২

তাসকিনের প্রথম সাফল্য

তাসকিনের প্রথম সাফল্য

শ্রীলঙ্কা: ৫ ওভারে ১৫/২

শুরু থেকেই লাইন–লেন্থ ঠিক রেখে বল করছিলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে তুলে নিয়েছেন মেডেন। দারুণ বল করার ফলাফল পেলেন হাতেনাতেই। ফেরালেন মাদুশকাকে। তাসকিনের অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড এজ হয়ে ভেঙেছে ১৩ বলে ৬ রান করা মাদুস্কার স্টাম্প।

১৫: ২০, জুলাই ২

তানজিমের প্রথম উইকেট, আউট নিশাঙ্কা

তানজিমের প্রথম উইকেট, আউট নিশাঙ্কা

শ্রীলঙ্কা: ৪.৩ ওভারে ১১/২

শুরু থেকেই লেংথে বল করছিলেন তানজিম হাসান সাকিব। তার বলে বারবার পরাস্ত হচ্ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। অবশেষে উইকেট দিতেই হলো পাথুম নিশাঙ্কাকে।

চতুর্থ ওভারের প্রথম বলটি বেশ বাইরে করেছিলেন তানজিম। পেস ছিল সঙ্গে অতিরিক্ত বাউন্সও। নিশাঙ্কা কাট করতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। উইকেটকিপার লিটনকে ক্যাচ দিয়ে ফিরেছেন। ৮ বলে ০ রানে আউট হলেন নিশাঙ্কা। তিনে নেমেছেন কুশল মেন্ডিস।

১৫: ১৩, জুলাই ২

তাসকিনের মেইডেন ওভার

শ্রীলঙ্কা: ২ ওভারে ১/০

বাংলাদেশের হয়ে ভাল শুরু করেছেন তাসকিন আহমেদ। প্রথম ওভার মেডেন নিয়ে বোলিংয়ের শুরু করলেন পেসার তাসকিন। প্রথম তিন বলেই সুইং পেয়েছেন। ভালো লাইন–লেংথে বল করেছেন স্ট্রাইক নেওয়া নিশাঙ্কাকে।

১৫: ০৪, জুলাই ২

জ্বরের কারণে নেই রিশাদ হোসেন

জ্বরের কারণে নেই রিশাদ হোসেন

জ্বর থেকে সেরে উঠলেও রিশাদ হোসেন শারীরিকভাবে ম্যাচ খেলার জন্য ফিট নন। সে কারণে তাকে একাদশের বাইরে রেখে দল সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। রিশাদকে নিয়ে বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্টের আশা আগামী ম্যাচে তাকে পাওয়া যাবে।

১৪: ৫০, জুলাই ২

পারভেজ-তানভীরের অভিষেক, তিন পেসারের বাংলাদেশ

পারভেজ-তানভীরের অভিষেক, তিন পেসারের বাংলাদেশ

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে অভিষেক হচ্ছে পারভেজ ও তানভীরের। শ্রীলঙ্কার মতো বাংলাদেশ দলও তিন পেসার খেলাবে।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।

তিন পেসার নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। ওয়ানডে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

১৪: ৩৬, জুলাই ২

টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ

কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা।

১৪: ৩৩, জুলাই ২

প্রথম ওয়ানডেতে দুই অভিষেক

প্রথম ওয়ানডেতে দুই অভিষেক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হচ্ছে বাংলাদেশের দুইজনের- ওপেনার পারভেজ হোসেন ইমন ও স্পিনার তানভীর ইসলামেরর।

বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৬টি টি–টোয়েন্টিতে ৮ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন তানভীর।

পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলেছেন। ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। সেঞ্চুরি ও ফিফটি একটি করে।

১৪: ২৯, জুলাই ২

মিরাজের নেতৃত্বে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের বিমান ধরার আগ মুহূর্তে ওয়ানডে অধিনায়কত্ব ওঠে মেহেদি হাসান মিরাজের কাঁধে। দায়িত্ব নিয়ে দেশের জন্য সেরাটা দিয়ে খেলার কথা জানিয়ে দেশ ছাড়েন মিরাজ। লঙ্কার বিমান ধরার আগে মিরপুরে বলে যাওয়া কথা এখন কতটুকু রাখতে পারেন-সেটাই দেখার অপেক্ষা।

আজ বেলা ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করবে লাল-সবুজ প্রতিনিধিরা। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা ঘুচিয়ে বাংলাদেশের ‘নতুন’ শুরুটা কেমন হয়সেটাই এখন দেখার অপেক্ষা।