আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজীবন বার্সেলোনার থেকে ‘কিংবদন্তি’ হতে চান ইয়ামিল

স্পোর্টস ডেস্ক

আজীবন বার্সেলোনার থেকে ‘কিংবদন্তি’ হতে চান ইয়ামিল

বার্সেলোনার তরুণ তারকাদের মধ্যে লামিনে ইয়ামালকে ধরা হয় সম্ভাবনাময়। এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন স্প্যানিশ তরুণ। এবার ইয়ামাল জানালেন, ক্যারিয়ারের পুরোটাই বার্সেলোনায় কাটাতে চান। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো আয়োজিত ৭৮তম গালায় বিশেষ সম্মাননা গ্রহণের পর এই প্রতিশ্রুতি দিয়েছেন ইয়ামাল।

বিজ্ঞাপন

ইয়ামাল বলেছেন, “আমি আশা করি এখানে চিরদিন থাকতে পারব। প্রতিদিন উপভোগ করছি। এটি বিশ্বের সেরা ক্লাব এবং সেরা শহর।” এর আগেও ২০২৪ সালে একই রকম ইচ্ছা প্রকাশ করেছিলেন ইয়ামাল। তখন তিনি বলেছিলেন, “আমি বার্সেলোনায় চিরদিন থাকতে চাই। আমি এখানে কিংবদন্তি হতে চাই।”

লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা ইয়ামাল মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক করেন। ১৮ বছর বয়সে তিনি ১০০ ম্যাচ খেলে করেছেন ৩৮ গোল এবং স্পেন জাতীয় দলের হয়ে খেলেছেন ২৩ ম্যাচ। তার অর্জনের তালিকায় রয়েছে লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা।

মুন্দো দেপোর্তিভোর গালায় ইয়ামালকে পরিচয় করানো হয়েছে বিশ্বের সেরাদের একজন হিসেবে। ২০২৫ সালের ব্যালন ডি’অর ভোটে তিনি রানার্সআপও হয়েছেন। ভবিষ্যতে একাধিকবার গোল্ডেন বল জয়ের সম্ভাবনাও অনেকে দেখছেন। সাফল্য সত্ত্বেও থেমে থাকতে চান না ইয়ামাল। চলতি মৌসুমেও নিজেকে চিনিয়ে যেতে চান। তবে এখনো সেরাতা দেখাননি জানিয়ে তিনি বলেন, “আমার সেরা সময় এখনও আসেনি। গুরুত্বপূর্ণ সময় সামনে।”

এ মৌসুমে বার্সেলোনা ইতিমধ্যেই স্প্যানিশ সুপার কাপ জিতেছে এবং লা লিগার শিরোপা দৌড়েও ভালো করছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেও আছে দলটি। আজ রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে আলবাসেতের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ইয়ামাল জানিয়েছেন, “আমরা কোপা দেল রের সেমিফাইনালে যেতে চাই। এই শিরোপা আমাদের জিততেই হবে।”

শেষ তিন ম্যাচে গোলের ধারায় ইয়ামাল দারুণ ছন্দে আছেন, যা তার দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনাকে আরও শক্ত করেছে। এবার দেখার পালা কতদিন ছন্দ ধরে বার্সেলোনার সাফল্যের সঙ্গী হতে পারেন স্প্যানিশ তরুণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন