অভিষেক টেস্টের প্রথন ইনিংসটা দুঃস্বপ্নের মতো কাটল মাহফিজুল ইসলাম রবিনের। নিজের অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হয়েছেন তরুণ এই ওপেনার। কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়েছেন রবিন।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ঘণ্টায় অনুমিতভাবেই দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের প্রথম বলে মাহফিজুল রবিনকে তুলে নেয়ার পর তৃতীয় ওভারে মুমিনুল হককে ফেরান রাবাদা। প্রোটিয়া পেসারের অফ স্টাম্পের সামান্য বাইরের বল ডিফেন্ড করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন মুমিনুল।
দলীয় ২২ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফেরেন রাবাদার শিকার হয়ে। রাবাদার ফুল লেন্থের সুইং করে ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

