
শ্রীলঙ্কা প্রথম ইনিংস-২৯০/২ (৭৮ ওভার)
কলম্বো টেস্টে দ্বিতীয় দিনটি নিজেদের করে নিলো শ্রীলঙ্কা। প্রথম দিন বোলাররা দাপট দেখানোর পর দ্বিতীয় দিনে দাপট দেখালেন দলটির ব্যাটাররা। বিশেষ করে পাথুম নিশাঙ্কা ও দীনেশ চান্দিমাল।
দিনশেষে বাংলাদেশের রান টপকে ৪৩ রানে এগিয়ে আছে ধনঞ্জয়া ডি সিলভার দল। ১৪৬ রানে অপরাজিত থাকা নিশাঙ্কার সঙ্গে ক্রিজে আছেন প্রবাথ জয়াসুরিয়া (৫)। আগামীকাল ব্যাটিংয়ে নামবেন এ দুজন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে নেই কোনো ফিফটি। চল্লিশের ঘরেই রান করেছেন মাত্র একজন। সাদমান ইসলাম করতে পেরেছেন ৪৬ রান।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, তাইজুল ৩৩, মিরাজ ৩১; দিনুশা ৩/২২, আসিতা ৩/৫১)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২ (নিশাঙ্কা ১৪৬*, চান্ডিমাল ৯৩, উদারা ৪০; নাঈম ১/৪৫, তাইজুল ১/৯০)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস-২৮২/২ (৭৬ ওভার)
সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন চান্দিমাল। কিন্তু ভুল শটেই নব্বইয়ের ঘরে আটকে গেলেন এই ব্যাটার। নাঈম হাসানের আউটসাইডে পড়া বলে রিভার্স করতে গিয়েই বিপত্তি। বল তার ব্যাটের কানায় চুমো খেয়ে উপরে উঠে যায়। সহজ ক্যাচ নেন লিটন দাস। শেষ হয় ১৫৩ বলে ১০ চার ও ১ ছক্কার মারে চান্দিমালের ৯৩ রানের ইনিংস।
চান্দিমাল বিদায় নিলেও আসল কাজটা করে দিয়ে গেছেন। নিশাঙ্কাকে সঙ্গে নিয়ে দলকে এনে দিয়ে গেছেন লিড। তার বিদায়ের সময় ৩৬ রানে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। ক্রিজে নিশাঙ্কার সঙ্গী প্রবাথ জয়াসুরিয়া।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস-২৪৮/১ (৬৯ ওভার)
কলম্বো টেস্টে প্রথম ইনিংসে লিড নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ধারহীন বোলিংকে অনায়াসে খেলে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশের ২৪৭ রান পেরিয়ে গেছে ধনঞ্জয়া ডি সিলভার দল।
মিরাজের করা ৬৯তম ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে স্কোর সমতায় এনে শেষ বলে লং অফে ঠেলে দিয়ে এক রান নিয়ে দলকে এগিয়ে নেন চান্দিমাল।
এর আগে নিজের প্রথম ইনিংসে ২৪৭ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস-২০৩/১ (৫৫ ওভার)
ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন পাথুম নিশাঙ্কা। গল টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার কলম্বোতেও প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন এই ব্যাটার। তার সেঞ্চুরিতে দুইশ পার করেছে শ্রীলঙ্কা।
৫৪তম ওভারে নাহিদ রানার চতুর্থ বলে নিখুত কাভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরির আনন্দে মেতে ওঠেন লঙ্কান ওপেনার। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। ১৬৭ বলে ১২ চারের মারে সেঞ্চুরির আনন্দে মেতে ওঠেন এই ডানহাতি ওপেনার।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস-১৯০/১ (৫০ ওভার)
কলম্বোতে আরেকটি হতাশাময় সেশন কাটাল বাংলাদেশ। প্রথম সেশনে শ্রীলঙ্কার কোনো উইকেট ফেলতে না পারা বাংলাদেশ চা বিরতিতে গেছে মাত্র এক উইকেট তুলে। দ্বিতীয় সেশনে লাহিরু উদারার উইকেটের বিনিময়ে বাংলাদেশকে খরচ করতে হয়েছে ১০৭ রান।
দীনেশ চান্দিমাল ও পাথুম নিশাঙ্কিয়ার জুটি ভাঙ্গতে পারল না নাজমুল হোসেন শান্তর দল। এ দুজন গড়েছেন ১০২ রানের জুটি। চা বিরতিতে যাওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের ৩৪তম ফিফই তুলে নিয়েছেন চান্দিমাল। সেঞ্চুরির অপেক্ষায় আছেন নিশাঙ্কা। চান্দিমাল ৫৪ ও নিশাঙ্কা ৯৩ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস-১৮৩/১ (৪৮ ওভার)
সতীর্থদের পথ ধরে ওয়ানডে স্টাইলে ফিফটি করলেন দিনেশ চান্ডিমাল। নাঈম হাসানের বলে ১ রান নিয়ে ৭০ বলে পঞ্চাশের ঘর স্পর্শ করেন এই ব্যাটার। এটা তার টেস্ট ক্যারিয়ারের ৩৪তম ফিফটি। নিশাঙ্কার সঙ্গে গড়েছেন ১০২ রানের জুটি।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস-১৪৫/১ (৩৮ ওভার)
তাইজুল ইসলামের বলে জোরালো আবেদন ছিল বাংলাদেশের। আম্পায়ার আউট ঘোষণা করলেও রিভিউ নিয়ে বেঁচে যান দীনেশ চান্দিমাল। তিনি অপরাজিত আছেন ৩২ রানে আর পাথুম নিশাঙ্কার অপরাজিত ৭২ রানে।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ১৩৩/১ (৩০.৩ ওভার)
বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস এগোচ্ছে একরকম ওয়ানডে গতিতে। সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে ব্যাটারদের ব্যাটে বল ভালোই আসছে। সেই সুবিধাটা পুরোপুরি কাজে লাগাচ্ছে স্বাগতিকরা। ম্যাচের আগে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বলেছিলেন, প্রথম ইনিংসে রান করাটাই জরুরি এখানে। হয়তো সেই পরিকল্পনাতেই আগাচ্ছে দলটি। ওপেনার পাথুম নিশাঙ্কা ৬৭ ও দীনেশ চান্দিমাল ২৫ রানে ব্যাট করছেন।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৮৮/১ (২৪ ওভার)
গল টেস্টের পর কলম্বোতেও তাইজুল ইসলামের বলে আউট হলেন লঙ্কান ওপেনার লাহিরু উদারা। বাংলাদেশের করা জোরালো লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নিয়ে উদারাকে প্যাভিলিয়নে ফেরায় বাংলাদেশ। ফেরার আগে তার ব্যাটে আসে ৪০ রান। এই নিয়ে টানা তিন ইনিংসে তাইজুলের বলে আউট হলেন এই ওপেনার।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস-৮৩/০ (২১ ওভার)
আগের দিনের ২২০ রানের সঙ্গে আরও ২৭ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাব বেশ ভালোভাবে দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান তুলেছে স্বাগতিকরা। পাথুম নিশাঙ্কা ৪২ ও লাহিরু উদারা ৪০ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৭৩/০ (১৭ ওভার)
কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা বেশ দেখেশুনে খেলা শুরু করেছেন। বাংলাদেশি বোলারদের উপর ছড়ি ঘোরাচ্ছেন তারা। দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৭ ওভারে ৭৩ রান।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২৬/০ (৫ ওভার)
বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে প্রথম ইনিংসে ৫ ওভারে এখন পর্যন্ত স্কোরবোর্ডে ২৬ রান যোগ করেছে শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ১৬ ও লাহিরু উদারা ৯ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ প্রথম ইনিংস- ২৪৬/১০ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, দিনুশা ৩/২২)
দ্বিতীয় দিনের সকালে মাত্র ৫১ বল খেলে স্কোরবোর্ডে ২৭ রান যোগ করতে দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তাতে কলম্বো টেস্টে ২৪৭ রানে অলআউট হয়েছে সফরকারীরা। সোলান দিনুশার বলে তাইজুল ইসলাম ব্যক্তিগত ৩৩ রানে ফিরলে বাংলাদেশ অলআউট হয়। এর আগে ইবাদত হোসেন প্যাভিলিয়নে ফেরেন ৮ রানে।
বাংলাদেশকে ২৪৭ রানে অলআউট করার পথে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো ও অভিষিক্ত সোলান দিনুশা তিনটি করে উইকেট নেন।

বাংলাদেশ প্রথম ইনিংস- ২৩৩/৯ (৭৫.২ ওভার)
দ্বিতীয় দিনের সকালেই প্রথম উইকেট হারাল বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইবাদত হোসেন। ফেরার আগে তার ব্যাটে আসে ১৩ বলে ৮ রান। লেগ বিফোরের শিকার হন তিনি।

উপরে বিজয়ের আউট হয়ে ফিরে যাওয়ার ছবিটাই গতকাল কলম্বো টেস্টের প্রথম দিনে বাংলাদেশের জন্য প্রতীকী ছবি।
বাংলাদেশ প্রথম ইনিংস- ২২০/৮ (৭১ ওভার)
ব্যাট হাতে কলম্বো টেস্টের প্রথম দিন খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের জন্য। মাত্র ২২০ রান তুলতে হারিয়ে বসে ৮ উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৬ রান এসেছে ওপেনার সাদমান ইসলামের ব্যাটে। দ্বিতীয় দিনের সকালে এখন অপেক্ষা শুধু বাংলাদেশের অলআউট হওয়ার।
মাঠের খেলায় লঙ্কানদের দাপট ছিল। পাশাপাশি কলম্বোর উইকেট নিয়ে একটু ভিন্ন কথা শোনা গেছে দুই দলের কাছ থেকেই। দুই দলই স্বীকার করে নিয়েছে যেমন ধারণা করা হয়েছিল, কলম্বোতে তেমন উইকেট হয়নি। উইকেট চরিত্র তারা বুঝতে পারেননি।