ক্রিজে সেট হয়ে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন ট্রাভিস হেড। যদিও লম্বা ইনিংস খেলতে পারেননি এই ওপেনার। মার্নাস লাবুশানও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ভরসা দিতে পারেননি জশ ইংলিস। এসব নিয়মিত মুখরা যখন সাজঘরে তখন স্টিভ স্মিথের ব্যাটে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।
এই রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯৪ রান। ৭১ রানে ব্যাট করছেন স্মিথ। তার সঙ্গী অ্যালেক্স ক্যারি ৩৭ রানে অপরাজিত আছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ৪ রানেই কুপার কনোলির উইকেট হারায় অস্ট্রেলিয়া। কোনো রান করতে পারেননি কনোলি। শুরুতে উইকেট হারানোর পরও রয়েসয়ে ব্যাট চালাননি হেড। ভারতের বোলারদের ওপর চড়াও হন তিনি।
হেডের ইনিংস থেমেছে দলীয় নবম ওভারে। ভরুণ চক্রবর্তীর করা সে ওভারে আউট হওয়ার আগে ৩৩ বলে ৩৯ রান করেন হেড। তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ২৯ রান করেন লাবুশান। জাদেজার শিকার হওয়ার আগে ইংলিসের ব্যাট থেকে আসে মাত্র ১১ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

