ইফতির সেঞ্চুরির পর রাকিবুল-রিপনদের দাপট

ইফতির সেঞ্চুরির পর রাকিবুল-রিপনদের দাপট

সেঞ্চুরি করে প্রথম দিনটা নিজের করে নিয়েছিলেন ইফতিখার ইফতি। দ্বিতীয় দিনে বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে ব্যাটে বলে দাপট দেখালেন রাকিবুল হাসান, রিপন মন্ডলরা। তাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২১৯ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৪২ রান। সেই সংগ্রহকে ৩৭১ রানে নিয়ে থেমেছে শাহাদৎ হোসেনের দল। সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন ইফতি। ৯১ রান আসে মইন খানের ব্যাট থেকে। এছাড়া মেহেদি হাসান ৪৪ ও রিপন মন্ডল করেন ৪৩ রান।

বিজ্ঞাপন

জবাবে রাকিবুল হাসান, রিপনদের বোলিং তোপে পড়ে ১৫২ রান করতেই ৬ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অতিথিদের হয়ে ৫৪ রান এনে দেন মোহাম্মদ মানাক। ২৯ রান করেন রোমাশান পিলে। বাংলাদেশের হয়ে রাকিবুল ও রিপন দুটি করে উইকেট নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন