সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রোববার (১১ মে) গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-০ হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের শেষ চারে পা রেখেছে নাজমুল হুদা ফয়সালরা।
এর আগে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশরা। গ্রুপ পর্বে দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে সাফের সেমিফাইনালে উঠেছে তারা। ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ দল।
অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলার শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন মুর্শেদ আলী। এরপর সুমন ব্যবধান দ্বিগুণ করেন। বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করেন অধিনায়ক নাজমুল হুদা। খেলার শুরু থেকেই মাঠের লড়াইয়ে দাপট দেখায় বাংলাদেশের যুবারা। ১৩ মিনিটে একক প্রচেষ্টায় গোল করেন ফরোয়ার্ড মুর্শেদ। ২৭ মিনিটে মুর্শেদের ক্রস প্রতিপক্ষে খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় সুমনের কাছে। সুযোগ কাজে লাগান এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরো আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু কিছুতেই আর গোল আসছিল না। পরে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে স্কোর লাইন ৩-০ করেন ফয়সাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

