আরো সময় পাচ্ছে কিংস-ফকিরেরপুল

আরো সময় পাচ্ছে কিংস-ফকিরেরপুল

ঘরোয়া ফুটবলের দলবদল শেষ হবে আগামী ৩ সেপ্টেম্বর। এর আগে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আরো সময় পেলো বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়াংমেনন্স। ১ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাব লাইসেন্সিং করার সুযোগ রয়েছে তাদের। আজ শুক্রবার ছিল ক্লাব লাইসেন্সিংয়ের শেষ সময়সীমা। কিন্তু এখনো দলবদলের ওপর ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারেনি ক্লাব দুটি।

জানা গেছে, নিষেধাজ্ঞামুক্ত হতে আরো দুই-তিন কার্যদিবস লাগবে বসুন্ধরা কিংসের। ফকিরেরপুলও নিষেধাজ্ঞামুক্ত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

গত ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক ম্যাচের ওই টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ছিল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনীর। কিন্তু ক্লাব দুটির ওপর ফিফা নিষেধাজ্ঞা থাকায় চ্যালেঞ্জ কাপ বাতিল করে বাফুফে। এরই মধ্যে ফিফা নিষেধাজ্ঞামুক্ত হয়ে দল গঠন করেছে আবাহনী। কিন্তু বসুন্ধরা কিংসের জন্য অপেক্ষা বাড়ছে। আগামী ১৮ সেপ্টেম্বর নতুন মৌসুম শুরু করতে চায় বাফুফে। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে নির্দিষ্ট সময়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। পিছিয়ে যেতে পারে এই তারিখও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন