টানা দুই জয়ে সেমিফাইনালে চট্টগ্রামের মেয়েরা

টানা দুই জয়ে সেমিফাইনালে চট্টগ্রামের মেয়েরা

নারী অনূর্ধ ১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম বিভাগ। শুক্রবার (২৩ মে) ময়মনসিংহকে ৫২ রানে হারায় বন্দর নগরীর দলটি। টানা দুই জয়ে ‘খ’ গ্রুপ থেকে সবার আগে শেষ চারে পৌঁছে গেল মেহেরুন্নেসা জয়া অ্যান্ড কোং।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১৫১ রানের পুঁজি পায় চট্টগ্রাম। তাদের হয়ে ২৬ বলে ৪০ রানের ইনিংস খেলেন লেকি চাকমা। ইশা রহমানের অবদান ৩৭ রান। ২৭ রান এনে দেন শারমিন। এছাড়া নুসরাত তন্নী করেন ১৮ রান। ময়মনসিংহের হয়ে মহিমা দুটি উইকেট নেন।

বিজ্ঞাপন

জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ৪ হারিয়ে ৯৯ রান তোলে ময়মনসিংহ। সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন শিরিনা খাতুন। চট্টগ্রামের হয়ে বল হাতে অধিনায়ক জয়া দুই উইকেট নেন। চিত্রিতা ও মিশু নেন একটি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতেন ইশা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন