নারীদের যৌন হয়রানি প্রতিরোধ

অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা এনএসসির

অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা এনএসসির

নারীদের যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বৃহস্পতিবার এনএসসির সহকারী পরিচালক (ক্রীড়া, অতিরিক্ত দায়িত্ব) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

২০০৯ সালে ১৪ মে হাইকোর্ট বিভাগের ‘শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা’ শিরোনাম জারি করা আদেশ অনুযায়ী এনএসসি ফেডারেশনগুলোকে এমন কমিটি গঠন করতে বলেছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, পাঁচ সদস্যের কমিটিতে অন্তত তিনজন নারীকে অন্তর্ভুক্ত করতে হবে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে এই কমিটি এনএসসিতে জমা দেওয়ার সময় সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়, যদি কেউ অভিযোগ কমিটির মাধ্যমে প্রতিকার না পান, তাহলে এনএসসির কাছে অভিযোগ দাখিল করার সুযোগ পাবেন ভুক্তভোগী।

অবশ্য জেলা-বিভাগীয় পর্যায়ে জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনার আদালতের নির্দেশনা সম্পর্কে অবগত। তাদের কাছেও কোনো অভিযোগ করা হলে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন