এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাহরাইনে এখন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কয়েক দিন আগেই সেখানে গেছে দল। তবে বাহরানে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলো- গরম আবহাওয়া। অবশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফুটবলাররা।
বাংলাদেশ দলের সহকারি কোচ হাসান আল মামুন বাফুফে পাঠানো ভিডিও বার্তায় জানালেন, ‘আমরা এ নিয়ে দ্বিতীয় দিনের মতো প্র্যাকটিস করলাম। আগের দিন কন্ডিশনের মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল আমাদের। আর দ্বিতীয় দিন টেকটিক্যাল সেশন ছিল। ব্লক নিয়ে কাজ করেছি আমরা। দলের মিটিং হয়েছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য কী- তা নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে, মেসেজটা ক্লিয়ার। এই টিমের সবার মধ্যে ভালো করার ইচ্ছা আছে। আমরা চাচ্ছি যে, এই প্রতিভাবান দলকে কীভাবে কাজে লাগানো যায়। বাহরাইন ম্যাচের জন্য আমরা প্রস্তুতি হচ্ছি।’
অন্যদিকে কন্ডিশনের চ্যালেঞ্জের কথা বললেন গোলরক্ষক আসিফ। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন কিছুটা কঠিন। একটু গরম বেশি। আগের দিন হালকা ট্রেনিং করেছি। আজ (গতকাল) কঠিন ট্রেনিং ছিল। আমরা প্রস্তুতি নিচ্ছি ম্যাচের জন্য।’ ১৮ ও ২২ আগস্ট বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

