নতুন বছরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন উসমান দেম্বেলে। একের পর এক গোল দিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের জালে। দেম্বেলে মঙ্গলবার রাতেও ছন্দটা ধরে রাখলেন। ব্রেস্তের জাল কাঁপালেন দুবার।
দেম্বেলর জোড়া গোলের আগে ভিতিনিয়া পিএসজিকে অবশ্য এগিয়ে নিয়েছিলেন পেনাল্টি থেকে। তাতে ব্রেস্তের মাঠে ৩-০ গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পথে এক ধাপ এগিয়ে গেল প্যারিসের জায়ান্ট ক্লাবটি।
এ বছর প্রতিপক্ষের জালে রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়ে চলেছেন দেম্বেলে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৮ ম্যাচে পেয়েছেন ১৪ গোলের দেখা। হ্যাটট্রিকের ঝলক উপহার দিয়েছেন দুবার। আর ডাবল গোল করেছেন দুবার।
ফ্রান্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো হেসে-খেলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ডও। স্পোর্টিং লিসবনকে ৩-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্সআপ দলটি। জার্মান জায়ান্টের উৎসবের রাতে খুশি নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্তাসও। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোফেনের বিপক্ষে তুরিনের বুড়িরা জিতেছে ২-১ ব্যবধানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

