মারাকানায় ফের বিশ্বকাপ ফাইনাল

মারাকানায় ফের বিশ্বকাপ ফাইনাল

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম পুনরায় নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়। ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক দেশ ব্রাজিল তাদের ভেন্যু পরিকল্পনা প্রকাশ করেছে। ফিফার ঘোষণা অনুযায়ী, ব্রাজিলের ৮টি বর্ণিল শহরে হবে ফুটবলের এই মর্যাদাপূর্ণ আসর। শহরগুলো হলো—ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফি, সালভাদর, বেলো হরিজন্তে, ফোর্তালেজা, সাও পাওলো এবং রিও ডি জেনেইরো। প্রতিটি শহরে অন্তত সাতটি ম্যাচ ও একটি নকআউট পর্বের ম্যাচ হবে।

এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। এখানেই হবে বিশ্বজয়ের ফাইনাল ম্যাচ। এর মাধ্যমে পুরুষ ও নারী—উভয় বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা বিশ্বের তৃতীয় ভেন্যু হিসেবে রেকর্ড গড়বে মারাকানা। এর আগে কেবল সুইডেনের রাসুন্দা ও যুক্তরাষ্ট্রের রোজ বোল স্টেডিয়াম এই বিরল কীর্তি গড়েছিল।

বিজ্ঞাপন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ব্রাজিলের ফুটবল সংস্কৃতি ও সমর্থকপ্রেমের প্রশংসা করে জানান, আয়োজক শহরগুলোর বৈচিত্র্য ও ফুটবলপ্রেমীদের আবেগ ২০২৭ নারী বিশ্বকাপকে আরো বর্ণিল ও রোমাঞ্চকর করে তুলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন