কাঁধের চোটটা অনেক দিন ধরেই জ্বালিয়ে মারছিল শাদাব খানকে। কিছুতেই যেন পিছু ছাড়ছে না তার। কোনো উপায়ান্তর না পেয়ে শেষমেশ চিকিৎসকদের চুরি-কাঁচির নিচে যেতে বাধ্য হন। এ কারণে এবারের এশিয়া কাপে নাও খেলতে পারেন পাকিস্তানের এ সহ-অধিনায়ক।
কাঁধের অস্ত্রোপচারের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি। এখন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এ তারকা ক্রিকেটার। পাকিস্তানের গণমাধ্যম জিওসুপার জানিয়েছে, শাদাবের পূর্ণ ফিটনেস ফিরে পেতে কমপক্ষে তিন মাস সময় লেগে যেতে পারে।
এবং অক্টোবরের আগে মাঠে কোনোভাবেই তার পক্ষে মাঠে ফেরা সম্ভব নয়। চলতি জুলাইয়ের শুরুতে যুক্তরাজ্যে কাঁধে অস্ত্রোপচার করান শাদাব।
এ জন্য বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মিস করেন তিনি। আগামী ৩১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও বাদ পড়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

