প্রিমিয়ার ফুটবল লিগে শনিবার (৩ মে) ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। এর লিগের প্রথম সাক্ষাতে ব্রাদার্সকে ৩-১ গোলে হারিয়েছিল রহমতগঞ্জ। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এবার পুরান ঢাকার দলটিকে রুখে দিল ব্রাদার্স। এ নিয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রহমতগঞ্জ। তাদের সমান ম্যাচ খেলে পরের স্থানে রয়েছে ব্রাদার্স। তাদের অর্জন ১৯ পয়েন্ট। অন্যদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-২ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। তাদের পক্ষে ভারতীয় ফরোয়ার্ড বেন ইব্রাহিম কাত্তার দুটি ও সৈয়দ হোসেন সায়েম একটি গোল করেন। চট্টগ্রাম আবাহনীর হয়ে একটি গোল করেন শুভ রাজবংশী। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে ফকিরেরপুল। মাত্র তিন পয়েন্ট নিয়ে তলানীতেই চট্টগ্রাম আবাহনী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

