আগামী ৬ থেকে ১১ মে চীনের সাংহাইয়ে হবে বিশ্বকাপ আর্চারির স্টেজ-২-এর খেলা। এই বিশ্বকাপে অংশ নিতে রোববার (৪ মে) রওনা দেবে বাংলাদেশের পাঁচ সদস্যের আর্চারি দল। রিকার্ভ বিভাগে আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা এবং কম্পাউন্ড বিভাগে লড়বেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। আসন্ন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের। শনিবার সংবাদ সম্মেলনে জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক জানান, কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে সাংহাই যাচ্ছেন তারা। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে র্যাংকিং উন্নতি চান এই কোচ। অতীতে বিশ্বকাপে পদক জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে অ্যাডহক কমিটির সদস্য কাজী রাজীব উদ্দীন আহেমদ চপল জানান, ‘আশা করছি, সাফল্যের ধারাবাহিকতা আমরা এবারও ধরে রাখতে পারবো। কারণ আমাদের ছেলেদের রিকার্ভ টিম দুর্দান্ত। আমরা দল গঠনের ক্ষেত্রে সব সময় কোচের মতামতকে প্রাধান্য দিয়েছে। কোচের মতের বাইরে আমরা কখনো দল গঠন করিনি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

