এশিয়া কাপের দলে নেই গিল!

এশিয়া কাপের দলে নেই গিল!

আইপিএলের সবশেষ আসরে দারুণ ব্যাট করেছেন শুভমান গিল। তবুও আসন্ন এশিয়া কাপের দলে তার জায়গা দেখছেন না ক্রিকেট বিশ্লেষকরা। গিল আইপিএলের সবশেষ আসরে গুজরাটের হয়ে সাড়ে ছয়শর বেশি রান করেছেন। এশিয়া কাপের জন্য ওপেনিংয়ে অভিষেক শর্মা ও স্যাঞ্জু স্যামসনেই ভরসা রাখছে বিসিসিআই। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও ক্রিকবাজ।

২৫ বছর বয়সে টেস্ট অধিনায়ক হওয়া গিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে চারটি শতক ও সর্বোচ্চ ২৬৯ রানের ইনিংস রয়েছে। এই পারফরম্যান্সে গিল জুলাই মাসের আইসিসি পুরুষদের সেরা ক্রিকেটার হয়েছেন। চলতি বছর ১৪ ম্যাচে ২০ ইনিংসে ১২৩৪ রান করে চলেছেন গিল। ছয়টি শতক ও দুটি অর্ধশতক রয়েছে তার নামের পাশে, যা তাকে বছরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, যশস্বী জয়সওয়ালও তার নিজস্ব সেরা ফর্মে রয়েছেন। তবে ভারতীয় দলকে সংযুক্ত আরব আমিরাতের ধীর উইকেটে অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটারের প্রয়োজন মনে হওয়ায়, এবার শ্রেয়াস আইয়ার ও জিতেশ শর্মার দলে থাকার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন