ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে বিশ্বরেকর্ড গড়েছেন ১২ বছর ২৯২ দিন বয়সী চীনের স্কুলছাত্রী ইউ জিদি। সাঁতারের বৈশ্বিক কোনো মেজর টুর্নামেন্টে সব ইভেন্ট মিলিয়ে সর্বকনিষ্ঠ পদক জয়ী সাঁতারু জিদি।
জিদি ভেঙেছেন ৩৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯৮৬ সালে অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১৩ বছর ১৫৮ দিন বয়সে পদক জেতে কানাডার অ্যালিসন হিগসন।
আগামী অক্টোবরে ১৩তে পা রাখবেন জিদি। একটুর জন্য ২০০ মিটার বাটারফ্লাইয়ে পদক পাননি, চতুর্থ হন তিনি। এর আগে সোমবার ব্যক্তিগত মিডলে ফাইনালে মাত্র ০.০৬ সেকেন্ডের জন্য পদক পাননি ইউ, এখানেও হন চতুর্থ।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

