‘শূন্য থেকে শুরু’ পৃথ্বীর

‘শূন্য থেকে শুরু’ পৃথ্বীর

ভারতীয় ক্রিকেটে প্রতিভা নিয়ে এসেও হারানোর পথে পৃথ্বী। তবে হারানোর আগে আরেকবার নিজেকে জানান দিলেন এই ক্রিকেটার। মহারাষ্ট্রের হয়ে বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে প্রথম ম্যাচেই ছত্তিসগড়ের বিপক্ষে করলেন সেঞ্চুরি, খেললেন ১৪১ বলে ১১১ রানের ইনিংস।

এমন ইনিংসের পর পৃথ্বীর ভাষ্য, ‘শূন্য থেকে আবার শুরু করতে আমার সমস্যা নেই। অনেক উত্থান-পতন দেখেছি আমি। আমার মনে হয়, এখনো সবকিছু সম্ভব। আমি খুবই আত্মবিশ্বাসী মানুষ, নিজের ওপর ও নিজের কাজের ধরনে আস্থা রাখি।'

বিজ্ঞাপন

ছাত্তিসগাড়ের বিপক্ষে পৃথ্বীর ইনিংসটিতে ছিল তার সেই চেনা আগ্রাসী ধরনই। উদ্বোধনী জুটিতে সাচিন দাসের সঙ্গে ২৩ বলে ৩০ রানের পর ফিফটি করেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। ৭১ রানের উদ্বোধনী জুটির পর দ্রুত একের পর এক উইকেট হারায় মহারাষ্ট্র।

বিরুদ্ধ স্রোতেই এগিয়ে সেঞ্চুরি পেরিয়ে যান পৃথ্বী। ১৫ চার ও ১ ছক্কার ইনিংস খেলে যখন তিনি আউট হন, দলের ১৬৬ রানের মধ্যে তার একারই রান ১১১!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন