আরবি লাইপজিগের বিপদ পূর্ণ ৩ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হতো বায়ার্ন মিউনিখের। সে পথেই ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করায় সেটা সম্ভব হয়নি। লাইপজিগের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বায়ার্ন। তাতেই অপেক্ষা বাড়ল বাভারিয়ান জায়ান্টদের।
৩২ ম্যাচ শেষে শীর্ষে থাকা বায়ার্নের সংগ্রহ ৭৬ পয়েন্ট। ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বায়ার্নের নিকটতম প্রতিদ্বন্ধী বায়ার লেভারকুজেন। ৩১ ম্যাচ খেলেছে জাবি আলানসোর দল। নিজেদের পরবর্তী ম্যাচে রোববার (৪ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে ফ্রেইবুর্গের মাঠে খেলবে লেভারকুজেন। আসন্ন ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পয়েন্ট হারালেই শিরোপা নিশ্চিত হবে বায়ার্নের। অর্থ্যাৎ পরবর্তী ম্যাচের অপেক্ষা করতে হবে না ভিনসেন্ট কোম্পানির দলকে।
লাইপজিগের বিপক্ষে বায়ার্নের শুরুটা ভালো ছিল না। রেড বুল অ্যারেনাতে সেসকো ও ক্লোসটারমানের গোলে প্রথমার্ধেই দুইবার পিছিয়ে পড়ে সফরকারী দল। ৬২ মিনিটে বায়ার্নের হয়ে ব্যবধান কমান এরিক ডিয়ের। পরের মিনিটে দলকে ম্যাচে ফেরান মাইকেল ওলিস। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে লেরয় সানে গোল করলে জয়ের সম্ভাবনা তৈরি হয় বায়ার্নের। তবে তাদের সম্ভাবনা নষ্ট হয় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে লাইপজিগের হয়ে সমতা টানেন পলসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

