আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে ১০ম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে গ্রুপ-১-এ খেলবে বাংলাদেশের মেয়েরা। আজ নারীদের সীমিত ওভারের ক্রিকেটের এই সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে থাকবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন। সেদিন এজবাস্টনে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচ ১৭ জুন হেডিংলিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। তৃতীয় ম্যাচ ২০ জুন পাকিস্তানের বিপক্ষে সাউথহ্যাম্পটনে।

২৫ জুন ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ‘ক্রিকেট তীর্থ’খ্যাত লর্ডসে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন।

১২ জুন শুরু হওয়া এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে আগামী ৫ জুলাই ফাইনালের মধ্য দিয়ে। লর্ডসে হবে এবারের আসরের ফাইনাল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং

গ্রুপ-১ : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস

গ্রুপ-২ : ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

১৪ জুন : প্রতিপক্ষ নেদারল্যান্ডস, এজবাস্টন

১৭ জুন : প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, হেডিংলি

২০ জুন : প্রতিপক্ষ পাকিস্তান, সাউথহ্যাম্পটন

২৫ জুন : প্রতিপক্ষ ভারত, ওল্ড ট্র্যাফোর্ড

২৮ জুন : দক্ষিণ আফ্রিকা, লর্ডস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন