প্রিমিয়ার লিগের খেলা শেষ হল। বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে হারিয়েছে ফর্টিজ এফসি। জয়ী দলের হয়ে পিয়াস আহমেদ নোভা ও গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু দুটি করে গোল করেন।
বিজ্ঞাপন
এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে লিগ শেষ করল কর্পোরেট দলটি। অন্যদিকে টেবিলের তলানীতে থেকে অবনমনে চলে গেল মাত্র তিন পয়েন্ট পাওয়া চট্টলার দলটি।
এবারের লিগে ৪২ পয়েন্ট নিয়ে মোহামেডান চ্যাম্পিয়ন, ৩৫ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী রানার্সআপ এবং তিন পয়েন্ট কম পাওয়া কিংস তৃতীয় হয়েছে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের ম্যাচের জন্য আজ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আনুষ্ঠানিক অনুশীলন হবে শনিবার থেকে। ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

