জাতীয় স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তা, নেমেছে দর্শকের ঢল

জাতীয় স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তা, নেমেছে দর্শকের ঢল

বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে জাতীয় স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেডিয়ামের প্রতিটি প্রবেশদ্বারে কঠোর নজরদারিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। ম্যাচ রাত আটটায় শুরু হলেও দুপুর থেকেই স্টেডিয়ামে ছুটে আসেন দর্শকরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক-সমূদ্রে পরিণত হয় জাতীয় স্টেডিয়াম এলাকা। এর আগেও জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ হয়েছে। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ওই ম্যাচগুলোর তুলনায় এবার ভারত ম্যাচে আইনশৃঙ্খলাবাহিনীকে কঠোর অবস্থানে দেখা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে আছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারত ম্যাচকে ঘিরে দর্শকের মধ্যে যে বিপুল আগ্রহ ও উদ্দীপনা তৈরি হবে, সেটি আগে থেকেই অনুমিত। এ ম্যাচ যেন দর্শকদের মধ্যে অন্য রকম এক আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে। এ ম্যাচের টিকিটের চাহিদাও আকাশচুম্বি। বাফুফে অনলাইনে ভারত ম্যাচের টিকিট ছাড়ার ৬ মিনিটের মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। ম্যাচের দিনও টিকিটের জন্য হাহাকার দেখা গেছে। টিকিট না পেয়ে অনেক দর্শক স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন। স্টেডিয়ামে ভেতরে থাকা অবস্থান করা অপেক্ষামান দর্শকের মাতিয়ে রাখতে কনসার্টের আয়োজন করেছে বাফুফে।

আগে সিঙ্গাপুর ও হংকং ম্যাচ ঘিরে উন্মদনা তৈরি হলেও জয় উপহার দিতে পারেনি হামজা চৌধুরীর বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে জয় চান দর্শকরা। তাদের প্রত্যাশা- ভারতের বিপক্ষে জয়ের হাসি ফুটাবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ম্যাচে হামজা অসাধারণ এক বাই সাইকেল শটে গোল করেছিলেন। আজকের ম্যাচেও হামজার কাছ থেকে সেরা খেলাটা চান দর্শকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন