টেস্ট উইকেটে যৌথভাবে শীর্ষে তাইজুল

টেস্ট উইকেটে যৌথভাবে শীর্ষে তাইজুল

মিরপুর টেস্টের শুরুর আগে তাইজুল ইসলামের নামের পাশে ছিল ২৪২ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার নামে যোগ হয়েছে আরো ৪ উইকেট। তাতে মিরপুর টেস্ট চলাকালে তার টেস্ট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬! সমান সংখ্যক উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সাকিব আল হাসান।

এখন তাইজুলেরও সাকিবের সমান উইকেট হওয়ায় তিনিও যৌথভাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট-শিকারি। এখন তার সামনে সুযোগ আছে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার। চলমান ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একটিমাত্র উইকেট শিকার করলেই এককভাবে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হবেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে টেস্টে সেরা পাঁচ উইকেট-শিকারি

২৪৬ - তাইজুল ইসলাম

২৪৬ - সাকিব আল হাসান

২০৯ - মেহেদি হাসান মিরাজ

১০০ - মোহাম্মদ রফিক

৭৮ - মাশরাফি বিন মর্তুজা

৭২ - শাহাদাত হোসেন রাজীব

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন