আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চ্যাম্পিয়নস লিগ প্লে অফ

ফের লড়াইয়ে বেনফিকা-রিয়াল

স্পোর্টস ডেস্ক

ফের লড়াইয়ে বেনফিকা-রিয়াল

এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই সবশেষ দেখা হয়েছিল দুদলের। বেনফিকার ঘরের মাঠ এস্তাদিও দ্য লুজে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ফলে সরাসরি শেষ ১৬তে জায়গা হয়নি তাদের। প্লে অফের বাধা পেরিয়ে খেলতে হবে রাউন্ড অব সিক্সটিনে। এবারো তাদের প্রতিপক্ষ বেনফিকা। এ দফায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা বলে খানিকটা বাড়তি সুবিধা পাওয়ার অপেক্ষায় আছে লস ব্ল্যাঙ্কোসরা। প্রথম লেগের ম্যাচেই বেনফিকার ঘরের মাঠে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচের দুঃখ ভুলে এবার এগিয়ে যেতে মরিয়া দলটি।

এছাড়া চ্যাম্পিয়নস লিগে মাঠে গড়াবে আরো তিন ম্যাচ। প্লে অফের প্রথম রাউন্ডে জুভেন্টাস মাঠে নামবে গ্যালাতাসারের বিপক্ষে। আর পিএসজির প্রতিপক্ষের ফরাসি ক্লাব মোনাকো। অন্যদিকে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আটালান্টা।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম দিনে সবার নজর থাকবে রিয়াল মাদ্রিদ-বেনফিকা লড়াইয়ে। এ ম্যাচে মাঠে নামার আগে দারুণ ছন্দে আছে দুদল। ইনজুরি সমস্যা থাকলেও শেষ তিন ম্যাচে জয় পেয়েছে রিয়াল। ইনজুরির কারণে রিয়ালের হয়ে এই ম্যাচ মিস করবেন জুডে বেলিংহ্যাম ও রদ্রিগো। তবুও তাদেরই ধরা হয়েছে ফেভারিট। অন্যদিকে বেনফিকাও আছে দারুণ ছন্দে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত পর্তুগিজ ক্লাবটি।

এছাড়া নজর রাখতে হবে পিএসজি-মোনাকো লড়াইয়ের দিকেও। অল ফরাসি লড়াইয়ে পিএসজি এবার মাঠে নামবে মোনাকোর মাঠে। এ ম্যাচের আগে খুব একটা ছন্দে নেই মোনাকো। শেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছে দলটি। ফলে মানসিকভাবে খানিকটা পিছিয়ে থেকেই মাঠে নামবে মোনাকো। তবে চ্যাম্পিয়নস লিগে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে পিএসজির বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে তারা।

অন্যদিকে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ ছন্দে আছেন গ্যালাতাসারেই। ২০১৩ সালের পর গ্রুপ পর্বের বাধা পেরুনো তার্কিস ক্লাবটির সামনে লক্ষ্য এখন শেষ ১৬ নিশ্চিত করা। এছাড়া জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে লিগে পাওয়া টানা চার জয়। তবে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে সব শেষ রেকর্ড খুব একটা তাদের পক্ষে কথা বলছে না। জুভেন্টাসের সঙ্গে পাঁচ দেখায় একটিতে জয় পাওয়া দলটি এবার মরিয়া হয়ে আছে জয়ের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন