সেপ্টেম্বর থেকে লিগ শিরোপার রেসে এগিয়ে থাকা আর্সেনাল শনিবার লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির থেকে ৬ পয়েন্ট এগিয়ে গেছে। তবে এখন আলোচনায় নতুনভাবে যুক্ত হয়েছে কারাবাও কাপ (লিগ কাপ)। যেখানে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট।
প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ী হয় আর্সেনাল। ঘরের মাঠে প্রতিযোগিতাইয় আজ ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে গানারদের। এই মৌসুমে আর্সেনাল তাদের মাঠে মাত্র একবার হেরেছে, সেটিও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ গোলে।
চেলসির নতুন কোচ লিয়াম রোসেনিওর অধীনে প্রথম লেগে হারের পর থেকে প্রতিটি ম্যাচই জিতেছে। এই সময় তারা গোল করেছে ১২টি এবং হজম করেছে মাত্র ৫টি। পশ্চিম লন্ডনের ক্লাবটি শারিরীক ও আত্মবিশ্বাসী খেলার ধারা ধরে রেখেছে, যা আর্সেনালের জন্য বড় চ্যালেঞ্জ।
রোসেনিওর বলেন, “আমার খেলোয়াড়রা বিগ ম্যাচে পারফর্ম করতে জানে। এনজোকে (ফের্নান্দেস) বিশ্বকাপ জিতেছে, দলের অভিজ্ঞতার ওপর আমরা ভরসা রাখি। আর্সেনালের পেছনের ইতিহাস আমাদের চিন্তার বিষয় নয়, আমাদের কাজ হলো দলকে প্রস্তুত রাখা।”
সেমিফাইনালের প্রথম লেগে জয়ী হওয়া আর্সেনালের কোচ মিকেল আর্তেতা সতর্ক করে বলেছেন, “আমাদের অনেক কিছু করার বাকি আছে। চেলসির ছন্দ বর্তমানে দারুণ। আমাদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে হবে। মাঠের সুবিধা থাকলেও জয় সহজ হবে না।”
আর্সেনালের ইতিহাসে লিগ কাপ জয়ের সংখ্যা দুই, সর্বশেষ ১৯৯২-৯৩ মৌসুমে লিগ কাপা জিতেছিল তারা। ২০১৭-১৮ মৌসুমে তারা ফাইনালে পৌঁছেছিল, কিন্তু ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল। ৮ বছর পর ফের ফাইনালের পথে আছে এমিরেটসের ক্লাবটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

