আমিরাত-বাংলাদেশ মুখোমুখি

অভিজ্ঞতা অর্জনের আরেক ম্যাচ আজ

অভিজ্ঞতা অর্জনের আরেক ম্যাচ আজ

সিনিয়র ফুটবলারদের বড় একটি অংশ দলে নেই। তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ। দুবাইয়ের মাঠে রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। বেশিরভাগ খেলোয়াড় বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছে। বাংলাদেশ দলটি তরুণ। বলতে গেলে নতুন একটি দল নিয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ফল যা হওয়ার, তা-ই হয়েছে। বাংলাদেশ হারল ৩-১ গোলে। তবে এই হারের ম্যাচটি দারুণভাবে উজ্জীবিত করছে কোচ পিটার বাটলারকে! হারটি বেশ ইতিবাচক হিসেবে নিচ্ছেন এই কোচ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে সাম্প্রতিক নারী ফুটবলে যে সংকট তৈরি হয়, তাতে দলের এই হার নিয়ে কিছু লোক হাসলে কিংবা রসিকতা করলেও কিছু যায় আসে না বাটলারের। নতুনদের নিয়ে তিনি লক্ষ্যে কাজে নেমেছেন, সেখানে সফল হতে চান। আপাতত তার কাছে জয়টা মুখ্য বিষয় নয়। অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করে দলের উন্নতি করাটা মূল বিষয়। জয় পাবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও দ্বিতীয় ম্যাচ থেকে দল যে অভিজ্ঞতা অর্জন করবে এটা নিশ্চিত। এ ম্যাচটিকে অভিজ্ঞতা অর্জনের ম্যাচই বলা যায়।

তবে দ্বিতীয় ম্যাচের আগে আফেঈদা খন্দকাররা বেশ ফুরফুরে মেজাজেই আছেন। ভালো খেলার লক্ষ্য তাদের। র‌্যাংকিং, হোম অ্যাডভান্টেজ- এসব মিলে অনেক এগিয়ে থাকলেও আমিরাতকে হারের স্বাদ দেওয়ার জন্য ঐক্যবদ্ধ পারফরম্যান্স শো করতে চান মেয়েরা। প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য তাদের। নতুনদের জয়গান হবে, না কি আবারও সেই হারের হতাশায় পুড়বে বাংলাদেশ আজ সেটাই দেখার বিষয়।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন