অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া বোলিংয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। সবশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে আছেন মহারাজ (৬৮৭ রেটিং পয়েন্ট)।
এর আগে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে ১০ ওভারে ৩৩ রান খরচায় ৫ উইকেট নেওয়ার মধ্য দিয়ে দেশটির মাটিতে ওয়ানডেতে ‘ফাইফার’ নেওয়া প্রথম প্রোটিয়া স্পিনার বনে যান মহারাজ।
২০২৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় উঠেছিলেন মহারাজ। ওই বছরের ডিসেম্বরে তিনি শীর্ষস্থান হারান। অবশ্য সেরা পাঁচের মধ্যেই ছিলেন তিনি। এবার ফিরলেন আবারও।
এদিক, র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ পেসার জেডেন সিলস ১৭ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। আর পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদের উন্নতি ১৮ ধাপ, আছেন ৪৩তম স্থানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

