টি-টোয়েন্টি ক্রিকেটে বেশিরভাগ সময়ই ওপেনিংয়ে নামেন লিটন দাস। সাম্প্রতিক সময়ে অবশ্য ওপেনিং ছেড়ে তাকে তিন-চারে ব্যাটিংও করতে দেখা গেছে। এখন এটাই হতে যাচ্ছে তার স্থায়ী ঠিকানা। দল ঘোষণার পর এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘লিটন দাস যদি তিন নম্বরে থাকেন, তাহলে মিডল অর্ডারে খেলার জন্য তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও অনিক আছেন।’ টি-টোয়েন্টিতে লিটনকে তিন নম্বরে বিবেচনা করা হলেও ওপেনিংয়েই বেশি সফল তিনি।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৯৩ ইনিংসের মধ্যে ৬৭ বার ওপেনিং করেছেন লিটন দাস। এ সময়ে তার ব্যাটে এসেছে ১৪৫৬ রান। ওপেনিং ছাড়াও তিন, চার, সাত ও আট নম্বর পজিশনে মোট ২৬ ইনিংসে ব্যাটিং করেছেন লিটন। এ সময়ে তার ব্যাটে এসেছে মোট ৫৬৪ রান। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৪৭ রান করেছেন তিন নম্বর পজিশনে ব্যাটিং করে। ওপেনিংয়ে ক্ষণে ক্ষণে ব্যর্থ হওয়া লিটন দাস এবার তিন নম্বর পজিশনে সফল হতে পারেন কি না- সেটাই এখন দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

