২০ আগস্ট থেকে ভুটানে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এ টুর্নামেন্ট সামনে রেখে ভুটানে গিয়ে অনুশীলন ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের মেয়েরা। আজ প্রথম দিনের অনুশীলন শেষে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য প্রসঙ্গে খেলোয়াড় কুলসুম বলেন, ‘আমাদের টার্গেট ফাইনাল খেলব। চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।’
টুর্নামেন্ট শুরুর বেশ কিছু দিন আগে ভুটানে যাওয়া ভালো হয়েছে বলে মনে করেন নারী দলের ম্যানেজার মাহমুদা খাতুন। তিনি বলেন, ‘তিন থেকে চার দিন আগে এসেছি, অবশ্যই খেলোয়াড়রা আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারবে। আমাদের প্রথম ম্যাচটাই হলো ভুটানের বিপক্ষে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা আগে এসে মনে হয় ভালো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আমরা আগে এসেছি। এখানে প্রচুর বৃষ্টি হয়। যখন রোদ, তখন অনেক রোদ। সবকিছু মিলে আশা করছি যে, সবাই ভালো করবে।’
টুর্নামেন্টের উদ্বোধনী দিন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই সাফের অভিযান শুরু হবে অনূর্ধ্ব-১৭ দলের। এরপর ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচ রয়েছে। টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচ খেলে বাংলাদেশের মেয়েরা। এর আগে সিনিয়র ও বয়সভিত্তিক দল নারী দল সাফ জিতেছে। এবার অনূর্ধ্ব-১৭ দলের পালা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

