সর্বোচ্চ প্রস্তুতি নেবে নারী দল

সর্বোচ্চ প্রস্তুতি নেবে নারী দল

২০২৬ এশিয়ান কাপ সামনে রেখে নারী ফুটবল ঘিরে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে বাফুফে। কোচিং প্যানেল বর্ধিতকরণ, দীর্ঘ মেয়াদী ক্যাম্প ও এশিয়ার সেরা দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টায় রয়েছে ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। এজন্য অন্তত ৬টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাদের প্রস্তুতির পরিকল্পনা ইউরোপে হওয়ায় তারা খেলতে পারছে না। এখন জাপান ও স্পেনের সঙ্গে আলোচনা করছি। তাদের থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় আছি।’

বিজ্ঞাপন

নারী দলের কোচ পিটার বাটলার সৌদি আরবে ক্যাম্প করার কথা বলেছেন। এ বিষয়টিও আমলে নিচ্ছে বাফুফে। এশিয়ান কাপের জন্য দল যাবে সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে পারে- সেটি নিশ্চিত করতে চায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

কিরণ জানান, ‘আমরা বসে নেই, কাজ চলছে। আশা করছি, প্রস্তুতির দিক দিয়ে আমরা সর্বোচ্চটা করতে পারবো।’ কোচিং প্যানেলের শক্তি বাড়াতে আরো তিন জন নতুন বিদেশি কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। এরমধ্যে একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ ও একজন ফিজিক্যাল ফিটনেস ট্রেনার থাকবেন।

আগে থেকেই জানা গ্রুপ পর্বে দুই চ্যাম্পিয়ন দল- উত্তর কোরিয়া ও চীনের বিপক্ষে কঠিন ম্যাচ হবে বাংলাদেশের। তাই উজবেকিস্তান ম্যাচকে টার্গেট করছে বাংলাদেশ। কিরণ বলেন, ‘উজবেকিস্তানের সঙ্গে জেতার লক্ষ্য নিয়েই আমরা অস্ট্রেলিয়া যাবো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন