চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুদ্রা নিক্ষেপে জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে পা রাখে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় অজিরা। যদিও দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ দুটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে সেরা হয়ে শেষ চারে পা রেখেছে ভারত। গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচেই জয়লাভ করে রোহিত শর্মা অ্যান্ড কোং।
প্রথশ সেমিফাইনালের জয়ী দল দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ৯ মার্চ শিরোপা জেতার মিশনে মাঠে নামবে। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (৫ মার্চ) মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
দুই দলের একাদশ:
অস্ট্রেলিয়া: ট্রাভিস হেড, কুপার কনোলি, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশান, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দারশুইশ, নাথান এলিস, তানভীর সাঙ্গা, অ্যাডাম জাম্পা।
ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, ভরুণ চক্রবর্তী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

