চলে গেলেন দেশের প্রথম নারী জিমন্যাস্ট খুরশিদা

স্পোর্টস রিপোর্টার

চলে গেলেন দেশের প্রথম নারী জিমন্যাস্ট খুরশিদা

চলে গেলেন দেশের প্রথম নারী জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি। সোমবার (৪ মে, ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিটে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে নীরবে দেশের জিমন্যাস্টিক্সে অবদান রাখা এই ক্রীড়াবিদের প্রয়াণে শোকাহত সহকর্মী, সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।

বিজ্ঞাপন

খুরশিদা আক্তার খুশি বাংলাদেশের জিমন্যাস্টিকস ইতিহাসে এক অগ্রণী নাম। নারী জিমন্যাস্টিকসকে এগিয়ে নিতে তিনি যে ভূমিকা রেখেছেন, তা ক্রীড়াঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তার হাত ধরেই দেশের নারীরা এই কঠিন ও শৈল্পিক খেলায় এগিয়ে আসার অনুপ্রেরণা পেয়েছেন। কর্মজীবনে তিনি ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ এবং আত্মপ্রচারে বিমুখ একজন ক্রীড়াবিদ। তিনি সব সময় নীরবে নিজের কাজ করে গেছেন।

খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৪ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে পেয়েছেন। এছাড়া ক্রীড়া সাংবাদিকতার পথচলার ইতিহাসেও তার নামটি বিশেষভাবে জড়িয়ে আছে। ক্রীড়াবিষয়ক পাক্ষিক ক্রীড়া জগত পত্রিকার প্রথম সংখ্যার প্রচ্ছদে তার ছবি প্রকাশিত হয়েছিল। সেই সময়ে তিনি দেশের ক্রীড়াঙ্গনে ছিলেন উজ্জ্বল এক নক্ষত্র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: