আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাটিতে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। দিন কয়েক পর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচ পরিচালনায় সদস্য দেশগুলোর কাছ থেকে আম্পায়ার চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের কাছে দুজন আম্পায়ারের মনোনয়ন চেয়েছে এসিসি। বিসিবি থেকে এশিয়া কাপে ম্যাচ পরিচালনার জন্য দুই অভিজ্ঞ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেলকে মনোনয়ন দিচ্ছে বিসিবি। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
আপাতত বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ার হিসেবে চাকরিতে নেই আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। এছাড়া এলিট প্যানেল আম্পায়ারদের ম্যাচ পরিচালনার মনোনয়ন দিয়ে থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সে কারণেই এশিয়া কাপে ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন না সৈকত। আইসিসি থেকে মনোনয়ন পেলে সেক্ষেত্রেই তিনি এশিয়া কাপে ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

