ওমানে জয়ে শুরু যুবাদের

ওমানে জয়ে শুরু যুবাদের

ওমানে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। ব্যাট হাতে রাকিবুল হোসেনের অনবদ্য ব্যাটিংয়ের পর রুবায় ইসলাম রিজনের ৫ উইকেটে জয় পেয়েছে টাইগার যুবারা।

বিজ্ঞাপন

আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আফগান যুবাদের ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। জবাব দিরে নেমে ৪৮.২ ওভারে ২১৭ রানে অলআউট হয় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করে রাকিবুল হোসেন, ৭৮ বলের ইনিংসে ছিল ৬টি চার এবং এক ছক্কার মার। আহসান আল মুমিন ৫৪ ও এসকে জারিফ সিয়াম ৫০ রান করেন। এছাড়া আল আমিন হোসেন রনি শেষের দিকে ২৬ রান যোগ করেন।

আফগানিস্তানের হয়ে ইমরান মোহাম্মাদি ৩টি এবং লুতফুল্লাহ মোহাম্মাদি ২টি উইকেট নেন।

রানতাড়ায়ে নেমে আফগানদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন হামজা খান। ফরিদুল্লাহ ইলহাস ২৭, নোমান সালার্জাই ২৫ সোবহান জাখিল ২৪ রান করেন।

টাইগার যুবাদের হয়ে রুবায় ইসলাম রিজন ৫ উইকেট নেন। শেখ আতিকুর রহমান ২ এবং শাকিল খান ও সিয়াম ১টি করে উইকেট নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন