ইংলিশ প্রিমিয়ার লিগের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কার্যকর হলো ‘আট সেকেন্ড নিয়ম’। ম্যাচে বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। ম্যাচে আট সেকেন্ডের সুবিধাভোগীও তারা।
এবারের মৌসুমে শুরু আগেই এই নিয়ম চালুর কথা বলা হয়েছিল। বার্নলির গোলকিপার মার্তিন দুব্রাউকা আট সেকেন্ডের বেশি বল নিজের কাছে রেখে নিয়ম কার্যকরের সূচনা করেন। বার্নলি শাস্তি হিসেবে কর্নার কিক দেয় টটেনহামকে।
দুব্রাউকা নিজেদের বক্সে আসা একটি ক্রস গ্লাভসবন্দী করেন। এরপর সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা সরে যাওয়ার জন্য সময়ক্ষেপণ করতে থাকেন। লম্বা কিক নেবেন, ঠিক সেই মুহূর্তে বাঁশি বাজান রেফারি অলিভিয়ার এবং টটেনহামকে কর্নার উপহার দেন।
গোলকিপাররা প্রায়ই নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে সময় নষ্ট করতেন। বিষয়টির সুরাহা করতে নতুন নিয়ম নিয়ে হাজির হয় আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।গত মার্চে আইএফএবির সভায় নিয়মটি অনুমোদন করা হয় এবং ২০২৫–২৬ মৌসুম থেকে কার্যকরের কথা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

