হারে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু অজিদের

হারে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু অজিদের

চারিথ আসালাঙ্কা শুরুতে ব্যাট হাতে দাপট দেখালেন। পেলেন দারুণ এক সেঞ্চুরি। তার জাদুকরী তিন অঙ্কের সুবাদে লড়াকু পুঁজি পেল শ্রীলঙ্কা। পরে বল হাতে ঘূর্ণি জাদু দেখান মহেশ ঠিকশানা। দুজনের দারুণ নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে অজিদের ৪৯ রানে হারিয়েছে লঙ্কানরা। এ জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। আর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করল হার দিয়ে।

বিজ্ঞাপন

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট হাতে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। দলীয় ৬ রানে ২ উইকেট হারানোর পর ৫৫ রানে তারা ৫ উইকেট খুইয়ে ফেলে। ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচসেরা আসালাঙ্কা ১২৬ বলে ১৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১২৭ রানের দাপুটে ইনিংস খেললে ২১৪ রানের পুঁজি পায় লঙ্কানরা। মহেশ ঠিকশানা একাই ৪ উইকেট শিকার করলে ১৬৫ রানেই গুটিয়ে যায় অতিথি অস্ট্রেলিয়া। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান এনে দেন অ্যালেক্স কেরি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২১৪/১০, ৪৬ ওভার (আসালাঙ্কা ১২৭, ভেল্লালাগে ৩০, কুশল মেন্ডিস ১৯; অ্যাবট ৩/৬১, হার্ডি ২/১৩, এলিস ২/২৩ ও জনসন ২/৪৪)।

অস্ট্রেলিয়া : ১৬৫/১০ (কেরি ৪১, হার্ডি ৩২, জাম্পা ২০*, অ্যাবট ২০; থিকশানা ৪/৪০, আসিথা ২/২৩ ও ভেল্লালাগে ২/৩৩)।

ফল : শ্রীলঙ্কা ৪৯ রানে জয়ী।

ম্যাচসেরা : চারিথ আসালাঙ্কা।

সিরিজ : দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন