স্পিন চ্যালেঞ্জ নিয়ে সামনে বাড়ছে উইন্ডিজ

স্পিন চ্যালেঞ্জ নিয়ে সামনে বাড়ছে উইন্ডিজ

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে তিন ভাগে ভাগ করা সম্ভব- শুরুটা দুর্দান্ত, মাঝের সময়টায় খানিকটা বিপর্যয়, পরে আবার হাল ধরা; বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জ সামলে৷ এভাবেই এগোচ্ছে সফরকারীর।

বিজ্ঞাপন

বাংলাদেশের ২৭২ রানের জবাবে ১৩৪ রান নিয়ে গতকাল দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ প্রথম সেশনে মাত্র ২ উইকেট হারিয়ে আরও ৭৯ রান যোগ করেছে সফরকারীরা। হাতে ৪ উইকেট নিয়ে টাইগারদের চেয়ে এখনও ৫৯ রান পিছিয়ে আছে উইন্ডিজ।

৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাট করতে নেমে প্রথম আধা ঘণ্টা কোনো উইকেটে হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন ত্যাগনারায়ন চন্দরপল। ফিফটির পরেই স্লিপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শরিফুলের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ৫৬ রান করেন চন্দরপল।

চন্দরপলের বিদায়ের পর ষষ্ঠ উইকেটেও ৫১ রানের বড় জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিন সামলে ভালোভাবেই এগোচ্ছিলেন রস্টন চেজ এবং জাস্টিন গ্রিভস। তবে সেশনের শেষ ওভারে গ্রিভসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাঈম হাসান। ফিফটি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হয়েছেন গ্রিভস।

প্রথম সেশনে রস্টন চেজকেও ফেরাতে পারত বাংলাদেশ।তবে মিরাজের বলে সিলি পয়েন্টে ক্যাচ মিস করেছেন মুমিনুল হক। ক্যাচটা অবশ্য তেমন সহজ ছিল না। তবে অসম্ভবও ছিল না। ৩০ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নবিরতিতে গেছেন উইন্ডিজ অধিনায়ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন