নারী এশিয়া কাপে শুরুটা ভালো হলেও দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। গত রোববার (৬ সেপ্টেম্বর) গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে টাইগ্রেসরা। হারের পর এবার জরিমানাও গুনতে হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিদের।
লঙ্কানি নারীদের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ নারূ দলকে। ম্যাচ ফি’র ৫ শতাংশ পরিশোধ করতে হবে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত সময়ের পরেও ১ ওভার বাকি থাকায় ম্যাচ রেফারি জি. এস. লক্ষ্মী এই শাস্তি দেন জ্যোতিদের।
এ বিষয়ে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ধীর ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। টাইগ্রেস অধিনায়ক ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

