চ্যাম্পিয়নস ট্রফির ছয় দল নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। ব্যতিক্রম শুধু বাংলাদেশ ও আফগানিস্তান। নিজেদের মতো করে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না। সেই ঘাটতি কিছুটা পূরণের ব্যবস্থা করেছে আইসিসি।
টুর্নামেন্টে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে একটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসির ঘোষিত অফিশিয়াল ওয়ার্মআপ ম্যাচের সূচি তো তেমনটাই বলছে।
আফগানিস্তান প্রস্তুতি ম্যাচ খেলবে দুটি। তাদের সঙ্গে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড খেলবে একটি করে ওয়ার্মআপ ম্যাচ।
৫০ ওভারের এই টুর্নামেন্টের আগে ওয়ার্মআপ ম্যাচ হবে মোট চারটি। বাংলাদেশ, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনস’ নামে গড়া তিনটি দল।করাচিতে ১৪ ফেব্রুয়ারি হবে পাকিস্তান শাহিন -আফগানিস্তানের মধ্যকার ম্যাচ। করাচিতে ১৬ ফেব্রুয়ারি আফগানদের বাকি ম্যাচটি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৭ ফেব্রুয়ারি। মোহাম্মদ হারিসের নেতৃত্বে টাইগারদের বিপক্ষে খেলবেন আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মীর ও সাহিবজাদা ফারহানরা। করাচিতে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসকে মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকা। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

