বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা, ক্রীড়ায় নতুন দিগন্তের আশা

স্পোর্টস রিপোর্টার

বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা, ক্রীড়ায় নতুন দিগন্তের আশা

বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৩০ মার্চ চীনের বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আয়োজনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তিতে বিকেএসপির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাং জিয়াং।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারক কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ, কোচদের দক্ষতা উন্নয়ন, স্পোর্টস সায়েন্স এবং গবেষণা খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণায় অংশগ্রহণের সুযোগ পেলে বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদরা আরও দক্ষ হয়ে উঠবে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়া অঙ্গনকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: