মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আজ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী বিভাগের ফাইনাল হবে। নারী বিভাগে ৪৮ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর জান্নাতুল ফেরদৌস ও আনসারের তানজিলা, ৫০ কেজিতে সেনাবাহিনীর কায়মা খাতুন ও আনসারের রহিমা, ৫২ কেজিতে যুক্তরাষ্ট্র প্রবাসী ও নরসিংদীর গুডউইল ক্লাবের জিনাত ফেরদৌস ও আনসারের আফরা খন্দকার ফাইনাল নিশ্চিত করেন।
৫৪ কেজিতে সেনাবাহিনীর সীমা ও আনসারের অন্তরা আক্তার, ৫৭ কেজিতে আনসারের শামীমা আক্তার ও সেনাবাহিনীর বৃষ্টি খাতুন এবং ৬০ কেজি ওজন শ্রেণিতে আনসারের সাকি আক্তার ও সেনাবাহিনীর নৌশিন তাসনিম ফাইনালে উঠেছেন।
অন্যদিকে পুরুষদের সেমিফাইনালে ৪৮ কেজিতে সেনাবাহিনীর অনিক হাওলাদার ও আনসারের লিমন, ৫১ কেজিতে রাজশাহীর রাসেল কবির ও সেনাবাহিনীর আরিফুল ইসলাম, ৫৪ কেজিতে আনসারের উৎসব আহমেদ ও সেনাবাহিনীর রাকিব হোসেন এবং ৫৭ কেজিতে সেনাবাহিনীর রুহিন রেজা ফাইনাল নিশ্চিত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

