ফেদেরারকে টপকে জোকোভিচের বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২৩: ২২

এথেন্স হেলেনিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বিশ্বরেকর্ড গড়ে রজার ফেদেরারকে পেছনে ফেললেন নোভাক জোকোভিচ। ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতলেন সার্বিয়ান তারকা।
এই ট্রফি জয়ের মাধ্যমে রজার ফেদেরারকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন জোকোভিচ। এটিপি এথেন্স শিরোপা ছিল তার হার্ডকোর্ট ক্যারিয়ারের ৭২তম।
পেছনে ফেলেছেন সুইস তারকার ৭১ শিরোপার রেকর্ড। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে হার্ডকোর্টে ৭২তম শিরোপা জয়ের বিশ্বরেকর্ড গড়লেন সার্বিয়ান এ তারকা।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com