আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
ফাইল ছবি

লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি ইসরাইলি একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা 'স্যামসন বেস' (যা ক্যাম্প শিমশোন নামেও পরিচিত) নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে এ ড্রোন হামলা পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করলে ২ মার্চ এই যুদ্ধে জড়িয়ে পড়ে লেবানন।

যদিও এর আগ থেকেই দেশটিতে হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি সেনারা। তখন কড়া প্রতিক্রিয়া না জানালেও ইরানের সমর্থনে পাল্টা জবাব দেওয়া শুরু করে হিজবুল্লাহ। সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...