মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ক্রমেই চাপের মুখে পড়ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধকে রিপাবলিকানদের নির্বাচনি বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধে সমর্থন ছিল হেগসেথের। তবে নির্বাচনি বিপর্যয়ের পরও হেগসেথকে দায়িত্বে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

বিবিসির গ্লোবাল নিউজ পডকাস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর হেগসেথের ভূমিকা ও ইরান যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালনের রেকর্ড ও অবস্থানের পক্ষে সাফাই গেয়ে একটি ভিডিও বিবৃতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এতে তিনি নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন।

অন্যদিকে, হেগসেথকে নিয়ে চাপ বাড়লেও তাকে পদে বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব ও ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরো জোরালো হয়েছে।

এদিকে, হোয়াইট হাউসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের আতিথ্য দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে এ বৈঠকের বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: বিবিসি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন